প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার প্রধান ক্রিকেট নির্বাচক কে হচ্ছেন? উত্তরটা সময়ের হাতে, তবে কেউ কেউ বলছেন রিকি পন্টিংয়ের নাম। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি যেমন বলেই দিয়েছেন, পন্টিং নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান হলে দারুণ হবে। পন্টিংও দায়িত্ব নিতে রাজি, ‘আমার সঙ্গে এখনো যোগাযোগ হয়নি, তবে হতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানে, আমি তাদের সাহায্য করতে পারব।’ পার্থের পর হোবার্ট টেস্টেও অস্ট্রেলিয়ার করুণ হারের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন রডনি মার্শ। অন্তর্বর্তী প্রধান নির্বাচক হিসেবে দায়িত্বে আছেন ট্রেভর হনস। ক্রিকইনফো।