মার্শের প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটারদের ছকবাঁধা জীবনটা আগাগোড়াই ব্যস্ততায় ঠাসা। অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান তো নিজের কলামেই জানিয়েছেন, গত সাত মাসে অস্ট্রেলীয় ক্রিকেটাররা নিজেদের বাড়িতে ছিলেন মাত্র তিন কি চার দিন! অথচ অ্যাশেজে অস্ট্রেলিয়ার পরাজয়ের দায় চাপানো হচ্ছে ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সঙ্গে থাকা বউ-বান্ধবীদের ওপর। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রডনি মার্শ এতে বেজায় চটে গিয়ে বলেছেন, ‘তাঁদের চাওয়াটা আসলে কী? তাঁরা কি খেলোয়াড়দের ডিভোর্সের পথ বেছে নিতে বলেন?’ মার্শ মনে করেন পরিবার সঙ্গে থাকাটা ভালো খেলার জন্যও জরুরি, ‘এই যুগে সূচিটাই এমন যে পরিবার পাশে না থাকলে আপনি ক্রিকেট খেলতে পারবেন না। সেটি হলে খেলোয়াড়েরা অসুখী হতে বাধ্য।’ লর্ডসে অস্ট্রেলিয়ার বিশাল জয়ের সময়ও যে খেলোয়াড়দের পরিবার সঙ্গে ছিল, মনে করিয়ে দিয়েছেন এটাও। সিডনি মর্নিং হেরাল্ড।