মার্শেরসিরিজশেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখনো বাকি অস্ট্রেলিয়ার। কিন্তু দলকে শ্রীলঙ্কায় রেখে দেশে ফিরতে হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান শন মার্শকে। গত রোববার সিরিজের তৃতীয় ওয়ানডে খেলার সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন। এক্স-রেতে দেখা গেছে, আঙুলের হাড়ে চিড় ধরেছে। চিকিৎসার জন্য পার্থে ফিরে যাচ্ছেন মার্শ। আজ ডাম্বুলায় সিরিজের চতুর্থ ওয়ানডেতে মার্শের অনুপস্থিতিতে খেলতে পারেন উসমান খাজা। টি-টোয়েন্টি সিরিজেও অস্ট্রেলিয়া দলে উসমানের থাকাটা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। রয়টার্স।