মার্শ-ম্যাক্সওয়েল ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৬ বলে ৯৩ রানের ঝড় তোলার পথে lএএফপি
৪৬ বলে ৯৩ রানের ঝড় তোলার পথে lএএফপি

প্রায় সাত মাস পর ওয়ানডে খেলতে নামল কাল অস্ট্রেলিয়া। চোটের কারণে তবু খেলা হলো না অধিনায়ক মাইকেল ক্লার্কের। তবে এটি অস্ট্রেলিয়ার জয়ের পথে বাধা হতে পারেনি। জিম্বাবুয়েতে অস্ট্রেলিয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা শুরু করল ১৯৮ রানের বিশাল জয় দিয়ে।
মার্শ-ম্যাক্সওয়েল ঝড়ে ৬ উইকেটে ৩৫০ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া । হারারের স্পোর্টস ক্লাব মাঠে এটাই ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ। ফিঞ্চ-হাডিনের উদ্বোধনী জুটিতেই ৯৮ রান। তবে সবচেয়ে বড় জুটিটা হয়েছে চতুর্থ উইকেটে, ৯ ওভারেই মার্শ-ম্যাক্সওয়েল মিলে তুলে দেন ১০৯। শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়া তুলেছে ১৪৭ রান! ৪ ছক্কা, ৭ চারে মার্শ ৮৩ বলে করেছেন ৮৯। ৫ ছক্কা ৯ চারে ম্যাক্সওয়েল ৪৬ বলে ৯৩! শেষ দিকে জনসনের একটা ছক্কা উড়ে গিয়ে ভেঙে দিয়েছে ধারাভাষ্যকক্ষের সামনের কাচের দেয়াল।
কঠিন এই লক্ষ্যের পেছনে ছুটে জিম্বাবুয়ে করতে পেরেছে ১৫২ রান। সেটাও হ্যামিল্টন মাসাকাদজা ৭০ রানের একটা ইনিংস খেলেছেন বলেই। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৫০/৬ (ফিঞ্চ ৬৭, হাডিন ৪৬, মার্শ ৮৯, বেইলি ১৪, ম্যাক্সওয়েল ৯৩, স্মিথ ১, ফকনার ৫*, জনসন ২০*; পানিয়াঙ্গারা ০/৬৮, চাতারা ২/৭৭, নিয়ুম্বু ১/৬৪, উইলিয়ামস ১/৫৯, চিগুম্বুরা ১/৩৩, উতসেয়া ০/৪৪)। জিম্বাবুয়ে: ৩৯.৩ ওভারে ১৫২ (মায়োয়ো ১, সিকান্দার রাজা ৩৩, মাসাকাদজা ৭০, টেলর ১০, চিগুম্বুরা ০, উইলিয়ামস ১, মুতুম্বামি ১১, উতসেয়া ৯, পানিয়াঙ্গারা ১, নিয়ুম্বু ১, চাতারা ৬*; জনসন ১/৭, স্টার্ক ২/২৩, রিচার্ডসন ০/২৮, মার্শ ১/১৫, লায়ন ২/৪২, ফকনার ১/১৯, স্মিথ ৩/১৬)। ফল: অস্ট্রেলিয়া ১৯৮ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শন মার্শ।