মালিঙ্গার পর তাসকিন ও দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন

ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫৪

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দলীয় সর্বনিম্ন। আগের সর্বনিম্ন ১৬২, ২০১৫ সালের ১৭ জুন মিরপুরে।

৯

ওয়ানডেতে ঘরের মাঠে এ নিয়ে নবমবার ১৬০ রানের নিচে অলআউট হলো দক্ষিণ আফ্রিকার। সর্বশেষ তিনবারই সেঞ্চুরিয়নে।

তাসকিনের ৫ উইকেট...

• বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট নিলেন তাসকিন। আগের সেরা এই সিরিজের প্রথম ম্যাচেই মেহেদী হাসান মিরাজের ৬১ রানে ৪ উইকেট।
• ২০১৪ সালের ১৭ জুন মিরপুরে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নেওয়ার পর কালই প্রথম ওয়ানডেতে তাসকিনের ৫ উইকেট। অভিষেকে ভারতের বিপক্ষে ২৮ রানে ৫ উইকেট এখনো তাঁর ক্যারিয়ার–সেরা বোলিং।
• ২০১২ সালের পর প্রথম বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডেতে ৫ উইকেট নিলেন তাসকিন। সর্বশেষ ২০১২ সালে পার্লে ৫ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।

৪

বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ওয়ানডেতে একাধিকবার ৫ উইকেট পেলেন তাসকিন।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫ উইকেট

৫ মোস্তাফিজুর রহমান
৪ আবদুর রাজ্জাক
৩ সাকিব আল হাসান
২ তাসকিন আহমেদ

৫ বার ৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান
ছবি: এএফপি

২১

ওয়ানডেতে ২১তম বার ৫ উইকেট পেলেন বাংলাদেশের কোনো বোলাররা। ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের ৫ উইকেট নেওয়ার সর্বশেষ ৬টি কীর্তিই দেশের বাইরে। বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০১৫ সালের জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডেতে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের কোনো বোলার।

৮৩/৫

ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচেই সবচেয়ে কম রানে প্রথম ৫ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের আগে ২০০৭ বিশ্বকাপে ৮৭ রানে ৫ উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। সেই ম্যাচে জিতেছিল বাংলাদেশ।

২০০ ক্যাচ ও ২৫০ ডিসমিসালের মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম
ছবি: এএফপ

২৫০

চতুর্থ ক্যাচটি নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ২০০ ক্যাচের মাইলফলক ছুঁয়েছেন মুশফিক। ৫০টি স্টাম্পিং করা মুশফিকের মোট শিকার এখন ২৫০। ইতিহাসের সপ্তম ফিল্ডার হিসেবে ওয়ানডেতে ২৫০ শিকার পেলেন মুশফিক।

৪

বাংলাদেশের প্রথম উইকেটকিপার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ৪টি ডিসমিসাল করেছেন মুশফিকুর রহিম।