মালিঙ্গার বদলে ভ্যান্ডারসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল থেকে বাদ পড়েছিলেন ভারত-যাত্রার ২৪ ঘণ্টা আগে। কিন্তু নিয়তি যে জেফরি ভ্যান্ডারসের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ঠিক করে রেখেছিল, সেটা কে জানত! তাই লাসিথ মালিঙ্গা ফিরে এলেন ভারত থেকে, আর তাঁর জায়গা নিতে উড়ে যাচ্ছেন ভ্যান্ডারসে।
হাঁটুর চোট কদিন আগেই বিশ্বকাপ শেষ করে দিয়েছে মালিঙ্গার। তাঁর বদলে কোনো পেসার নয়, এই লেগ স্পিনারকে বেছে নিল শ্রীলঙ্কা। দলের অন্য দুই স্পিনার রঙ্গনা হেরাথ ও সচিত্র সেনানায়েকে। গত জুলাইয়ে পাকিস্তানের সঙ্গে ম্যাচে অভিষেক হয় ভ্যান্ডারসের। চারটি টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত নিয়েছেন ১ উইকেট। বাংলাদেশে এশিয়া কাপের দলেও ছিলেন, কিন্তু পেসবান্ধব উইকেটে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ক্রিকইনফো।