প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে সে লোক তো আর তিনি নন। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। তাঁকে বানর বলার সাহস কীভাবে দেখান লাসিথ মালিঙ্গা? শ্রীলঙ্কার এই ফাস্ট বোলারের জন্য হয়তো অপেক্ষা করছে বড় বিপদ। তদন্ত এরই মধ্যে শুরু হয়ে গেছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া শ্রীলঙ্কা দলের খেলোয়াড়দের সমালোচনা করেছিলেন ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকেরা। বলেছিলেন, দলে ‘গামলার মতো ভুঁড়িওয়ালা’ কিছু খেলোয়াড় আছে, যারা নড়তে-চড়তে পারে না। একটু মুটিয়ে গেছেন বলে কথাটা মালিঙ্গার হয়তো লেগেছে। এর জবাব দিতে গিয়ে মন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, ‘সুড়ঙ্গে কাকাতুয়ার বাসা সম্পর্কে বানর কি জানে? কাকাতুয়ার বাসায় ঢোকার চেষ্টা করে এ নিয়ে যেন কথা বলছে বানর।’ এএফপি।