মালিঙ্গার 'পরামর্শ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঙ্কেলের অস্ত্রোপচার করতে হবে, সেটা জানা গিয়েছিল আগেই। সেটির দিনক্ষণও চূড়ান্ত। আজই মেলবোর্নে অস্ত্রোপচার করবেন শল্যবিদ ডেভিড ইয়াং। অন্তত ১৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে শ্রীলঙ্কান পেসারকে। আগামী ফেব্রুয়ারিতে বিশ্বকাপ ক্রিকেটের আগে পুরো ফিট হয়ে উঠতে পারবেন কি না, এই প্রশ্নও তাই উঠছে। খোদ মালিঙ্গার কথাতেই অনিশ্চয়তার সুর, ‘বিশ্বকাপের আগে ফেরার জন্য আমি সম্ভাব্য সবকিছুই করব। কিন্তু আমার মনে হয় এর মধ্যে কোনো তরুণ বোলারকে সুযোগ দেওয়া উচিত। অন্তত একজনকে তো আমরা প্রস্তুত অবস্থায় পাব।’ ক্রিকইনফো।