মাশরাফিদের গা গরম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিটনেস পরীক্ষার এক ফাঁকে নুরুল হাসান ও মোস্তাফিজুর রহমান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে আজ। ছবি: শামসুল হক
ফিটনেস পরীক্ষার এক ফাঁকে নুরুল হাসান ও মোস্তাফিজুর রহমান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে আজ। ছবি: শামসুল হক

কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে নিয়মিতই দেখা যায় ছবিটা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে খেলোয়াড়েরা ঢোকেন হাসিমুখে। কিন্তু বের হওয়ার সময় হাসিটা আর থাকে না। ব্লিপ টেস্টের পর ঘর্মাক্ত মুখে ভর করে একরাশ ক্লান্তি। 

মাশরাফি-তাসকিনদের ছবিটা ভুল বোঝাচ্ছে, ‘উদ্বিগ্ন’ নন, তাঁরা আসলে পরীক্ষার অপেক্ষায়। ছবি: প্রথম আলো
মাশরাফি-তাসকিনদের ছবিটা ভুল বোঝাচ্ছে, ‘উদ্বিগ্ন’ নন, তাঁরা আসলে পরীক্ষার অপেক্ষায়। ছবি: প্রথম আলো

তবে ফিটনেসের এই পরীক্ষায় ভালো নম্বর পেলে নিশ্চয়ই তৃপ্তি কাজ করে সবার মনে। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পে আজও যেমন দেখা গেল।

সাকিবকে কী বলছেন অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক? পাশে শ্রোতা মিরাজ-আল আমিন। ছবি: প্রথম আলো
সাকিবকে কী বলছেন অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক? পাশে শ্রোতা মিরাজ-আল আমিন। ছবি: প্রথম আলো

গত দুই বছরে ফিটনেসে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে বাংলাদেশ দলের খেলোয়াড়দের। গত সেপ্টেম্বরে কন্ডিশনিং ক্যাম্প শেষে ব্লিপ টেস্টের গড় ফল ছিল ১১.৫। এবার প্রথম দিনে গড় অনেকটা একই—১১। সবচেয়ে বেশি ১২.৯ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

মাঠে তিনি নেতা। সতীর্থদের সঙ্গে আড্ডাতেও মাশরাফিই মধ্যমণি। ছবি: প্রথম আলো
মাঠে তিনি নেতা। সতীর্থদের সঙ্গে আড্ডাতেও মাশরাফিই মধ্যমণি। ছবি: প্রথম আলো

কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে অনুপস্থিত ছিলেন তামিম ইকবাল, রুবেল হোসেন ও বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে থাকা এনামুল হক, লিটন দাস, আবুল হাসান, তানভীর হায়দার ও সাইফউদ্দিন।

কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনটা যে ভালো গেছে নাসির-মোসাদ্দেকের হাসিই বলে দিচ্ছে। ছবি: প্রথম আলো
কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনটা যে ভালো গেছে নাসির-মোসাদ্দেকের হাসিই বলে দিচ্ছে। ছবি: প্রথম আলো