মাশরাফিদের ঘরে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি—তিনটি সিরিজই ড্র। শ্রীলঙ্কার মাটিতে এটাই বাংলাদেশের সবচেয়ে সফল সিরিজ। তবে সাফল্য ছাপিয়েও সম্ভবত এই সিরিজে সবচেয়ে আলোচিত ঘটনা, আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে মাশরাফি বিন মুর্তজার বিদায় বলে দেওয়া।
শ্রীলঙ্কা থেকে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই তাই ক্যামেরার চোখ সবচেয়ে বেশি খুঁজে ফিরল মাশরাফিকেই। ছবিগুলো তুলেছেন শামসুল হক।

আজ সকালে হযরত শাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পুরো বাংলাদেশ দল নামার পর ক্যামেরার চোখ সবার আগে খুঁজে নিল মাশরাফিকেই।

বিমানবন্দরে নিজেদের বাক্সপেটরা গুছিয়ে নেওয়ার পর সাব্বির রহমান ও নুরুল হাসানের সঙ্গে একই ফ্রেমে বন্দী মাশরাফি।

টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের পাশে ওয়ানডে অধিনায়ক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেওয়া মাশরাফিকে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবির অন্য কর্মকর্তারা।

বিমানবন্দরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাশরাফি।