মাশরাফিদের চট্টগ্রাম পর্বের অনুশীলন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের চট্টগ্রাম পর্বের অনুশীলন শুরু হচ্ছে আজ থেকে। ছয় দিনের ছুটি কাটিয়ে কাল সন্ধ্যায় মাশরাফিরা পৌঁছেছেন চট্টগ্রামে।
চট্টগ্রামের অনুশীলনে থাকছেন না সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তারকাত্রয়ী এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন সংযুক্ত আরব আমিরাতে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৭ ফেব্রুয়ারি সকালে ঢাকায় ফিরে আসার কথা মাশরাফিদের।