মাশরাফিদের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রাইস্টচার্চে কাল নিউজিল্যান্ডের কাছে ৭৭ রানে হেরে মনটা খারাপ মাশরাফি-সাকিবদের। হারের হতাশার মধ্যেই আবার জরিমানা গুনতে হয়েছে তাঁদের। কিউইদের সঙ্গে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে পুরো ৫০ ওভার বোলিং করতে পারেনি বাংলাদেশ। মাশরাফিরা পিছিয়ে ছিলেন এক ওভার। স্লো ওভার রেটে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে জরিমানা করা হয়েছে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ ও দলের অন্য খেলোয়াড়দের জন্য সেটি ১০ শতাংশ। জরিমানা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। সূত্র: আইসিসি।