মাশরাফির অবস্থার উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন মাশরাফি বিন মুর্তজা। তবে কাল সুখবরই পাওয়া গেল। মাশরাফির অবস্থা ভালোর দিকে। রক্তে প্লাটিলেটের পরিমাণ বাড়ছে।
মাশরাফিকে দেখতে কাল হাসপাতালে গিয়েছিলেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। সুখবরটা দিলেন তিনিই, ‘এখনো জ্বর আছে মাশরাফির। শারীরিকভাবে দুর্বল বোধ করছে। তবে আশার কথা হলো রক্তে প্লাটিলেটের পরিমাণ বাড়ছে। এটা ঠিক থাকলে শঙ্কার কিছু নেই।’ ফিজিও জানিয়েছেন, জ্বর কমার সঙ্গে সঙ্গে প্লাটিলেটের পরিমাণ আরও বাড়বে। জ্বর কিছুটা কমে এলেই হাসপাতাল ছেড়ে বাসায় চলে যাবেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।