মাশরাফির বলে আগুন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার লিগের শুরুতেই বলে আগুন ঝরালেন মাশরাফি। ফাইল ছবি
প্রিমিয়ার লিগের শুরুতেই বলে আগুন ঝরালেন মাশরাফি। ফাইল ছবি
  • প্রিমিয়ার লিগে এবার আবাহনীর হয়ে খেলছেন মাশরাফি।
  • ঢাকা প্রিমিয়ার লিগের শুরুর দিনই তাঁর বলে আগুন।
  • খেলাঘর শুরুতেই দিশেহারা তাঁর বোলিংয়ে।

ঢাকা প্রিমিয়ার লিগের শুরুর দিনই বলে আগুন ঝরিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আবাহনীর হয়ে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে এখন পর্যন্ত ৭ ওভার বোলিং করে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন।

টসে জিতে ব্যাটিংয়ে নেমেই মাশরাফির বোলিং-তোপে খেলাঘর। ৪১ রানেই পড়ে যায় ৩ উইকেট। তিনটিই নিয়েছেন মাশরাফি। তাঁর বলে ফেরেন রবিউল ইসলাম. সাদিকুর রহমান সাদী ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। রবিউল উইকেটের পেছনে এনামুল হকের হাতে ধরা পড়েন। সাদী-নাফিসও ফেরেন ক্যাচ হয়ে। তাঁদের ক্যাচ নিয়েছেন যথাক্রমে তাসকিন আহমেদ ও সাকলাইন সজীব।

এবারের প্রিমিয়ার লিগে প্রথমে শাইনপুকুরে নাম লিখিয়েছিলেন মাশরাফি। পরে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে (শাইনপুকুর ও আবাহনীর মধ্যে) তিনি যোগ দেন আবাহনীতে।