প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চে একপর্যায়ে পাওয়া গেল চার খেলার চার তারকাকে—ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, শ্যুটার আসিফ হোসেন খান, ভারোত্তোলক বিদ্যুৎ কুমার রায় ও ফুটবলার আলফাজ আহমেদ। সেখানেই কথাচ্ছলে শোনা গেল সুখবর, বাবা হচ্ছেন আসিফ। এরপরই মজার এক খেলায় অংশ নিলেন আসিফ। লক্ষ্যভেদের পরীক্ষা দিতে হবে তাঁকে, তা-ও আবার চোখ বেঁধে। উপস্থাপিকার ভাষায় চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে লক্ষ্যভেদ! শুনেই আসিফের সরল স্বীকারোক্তি, হৃদয়ের মামলায় বড়ই নাজুক তিনি। স্ত্রীকে ভালোবেসে এরই মধ্যে নিঃস্ব তাঁর হৃদয়! শুধু হৃদয় দিয়ে আর লক্ষ্যভেদ সম্ভব নয়। তা মেনে নিয়েই শুরু হলো খেলা, তিনটি বেলুনে তিনটি ছবি, লক্ষ্যভেদ করে স্ত্রীর ছবি খুঁজে নিতে হবে তাঁকে। তিনটি বেলুন দেখেই পাশ থেকে মাশরাফির রসিকতা, ‘সুখবর একটি নাকি তিনটি?’ পুরো হলরুম ফেটে পড়ল হাসিতে।