মাশরাফির রেকর্ডটা এখন মুশফিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিক এখন বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ডের মালিক। ফাইল ছবি
মুশফিক এখন বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ডের মালিক। ফাইল ছবি
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের। কাল ২১৬তম ওয়ানডে খেললেন উইকেটকিপার ব্যাটসম্যান। পেছনে পড়লেন বাংলাদেশের জার্সিতে ২১৫ ওয়ানডে খেলা মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি অবশ্য এশিয়া একাদশের হয়ে আরও দুটি ওয়ানডে খেলেছেন।