মাশরাফির 'ভুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ‘ঘর হইতে দুই পা ফেলিয়া’ই কাজটা সারতে পারতেন মাশরাফি বিন মুর্তজা। তাঁর বাসা থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম তো বেশি দূরে নয়। কিন্তু নিজের ভুলে এই ‘দুই পায়ে’র দূরত্ব মাশরাফির কাছে হয়ে গেল কয়েক ঘণ্টার পথ! বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ক্রিকেট কবেই চলে এসেছে মিরপুরে। তবে বছরের দুটি দিন অন্তত দেশের ক্রিকেট ফেরে তার পুরোনো ঘরে। প্রতিবার প্রিমিয়ার লিগের দলবদল বঙ্গবন্ধু স্টেডিয়ামে হলেও এবার সেটি হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে। কিন্তু মাশরাফির সেটি ধারণাতেও ছিল না। লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখাতে কাল তাই তিনি চলে গেলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। পল্টন ঘুরে মিরপুরে যখন ফিরলেন, প্রথম দিনের দলবদল শেষ হতে বাকি মাত্র ১০ মিনিট!