মাসাকাদজার তাণ্ডব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭১ বলে ১৬২ রান। সেটিও টি-টোয়েন্টি ম্যাচে। এমন অবিশ্বাস্য একটা ইনিংসের পরও হ্যামিল্টন মাসাকাদজার একটু আক্ষেপ থাকতে পারে। শেষ ওভারে যদি একবার স্ট্রাইক পেতেন! তাহলে ক্রিস গেইলের ১৭৫ রানের রেকর্ডটা হয়তো ভেঙে দিতেন। সেটা হয়নি, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও ১৩ রানের জন্য ছুঁতে পারেননি মাসাকাদজা। কাল জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান এই তাণ্ডব চালিয়েছেন দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে। ম্যাশোনাল্যান্ডের বিপক্ষে মাসাকাদজার ইনিংসে ভর করেই মাউন্টেনিয়ার্স করেছে ২৪২। ক্রিকইনফো।