মাস্ক পরবেন ব্রড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বরুন অ্যারনের বাউন্সারে ওল্ড ট্রাফোর্ডে নাক ভেঙে গিয়েছিল তাঁর। অনিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের বিপক্ষে ওভালে শেষ টেস্টে খেলা। কিন্তু স্টুয়ার্ট ব্রড খেলতে মরিয়া। টুইটারে পরশু ভাঙা নাকের ছবি দিয়ে ইংলিশ পেসার লিখেছেন, ‘চিকিৎসকের সেলাইগুলো খুবই ভালো হয়েছে। ওভালে থাকছি। তবে হয়তো মাস্ক পরতে হবে।’
মাস্ক পরে খেলা অবশ্য নতুন কিছু নয়। নাক ভেঙে যাওয়ায় প্রতিরোধক মাস্ক পরে একসময় খেলতে দেখা গেছে লাৎসিওর সাবেক ইংলিশ মিডফিল্ডার পল গাসকোয়েনকে। সেনেগালের স্ট্রাইকার ডেম্বা বাও গত বছর চেলসির হয়ে একটা ম্যাচ খেলেছেন এমন মাস্ক পরে। ইংল্যান্ডও হয়তো ব্রডকে সেভাবেই খেলানোর কথা ভাবছে। অন্তত কোচ পিটার মুরসের কথা শুনে তা-ই মনে হচ্ছে, ‘যদি বড় কোনো ঝুঁকি না থাকে আমরা ওকে খেলাব। এতে কোনো সন্দেহ নেই।’ ডেইলিমেইল।