মাহমুদউল্লাহর ব্যাট হাসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সুপার লিগে কালই প্রথম মাঠে নামা। তাতে খুব একটা খারাপ করেননি মাহমুদউল্লাহ। ২০ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বাংলাদেশি ব্যাটসম্যান। চার মেরেছেন ২টি, ছক্কা ১টি! মাহমুদউল্লাহর পাশাপাশি আসাদ শফিকের ৪৫ রানের সৌজন্যে ইসলামাবাদ ইউনাইটেডকে ১৪৯ রানের লক্ষ্য দিয়েছে কোয়েটা। এই প্রতিবেদন লেখার সময় ১৪ ওভারে ৩ উইকেটে ৯৪ রান করেছে ইসলামাবাদ। ক্রিকইনফো।