মায়েদের নাম নিয়ে ধোনিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেন্দ্র সিং ধোনির জার্সির পেছনে নাম লেখা—‘দেবকী!’ বিরাট কোহলির ‘সরোজ’। কারা এঁরা! ভারতীয় ক্রিকেটারদের জার্সির পেছনে নারীদের নাম লেখাই বা কেন?
বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে এ ব্যাপারটি কারোরই চোখ এড়ায়নি। এই নারীরা কারা জানেন? তাঁরা ধোনি-কোহলিদের মা!
কিন্তু হঠাৎ করে জার্সিতে মায়েদের নাম নিয়ে মাঠে নামার কারণটা কী? বিশ্বজুড়ে সব মায়েদের সম্মান জানাতে, তাঁদের অবদানের কথা মনে করিয়ে দিতে একটি বিশেষ প্রচারণা চালাচ্ছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টস। ভারতীয় ক্রিকেটারদের জার্সিতে মায়ের নাম লেখাটা সেই প্রচারণারই অংশ। ধোনি-কোহলিরাও সগর্বেই এর অংশ হয়েছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।