মিচেল স্টার্কের হাঁটুর চোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএল শুরুর আগে দুঃসংবাদ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন দলটির খেলোয়াড় মিচেল স্টার্ক। বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে বিশ্রাম নিতে বাধ্য করেছে হাঁটুর চোট। তবে অস্ট্রেলিয়ার ফিজিও অ্যালেক্স কন্টুরিস জানিয়েছেন চোট তেমন গুরুতর নয়, ‘বিশ্বকাপের শেষের দিকে মিচেলের হাঁটুতে সামান্য সমস্যা ধরা পড়ে। অল্প কিছুদিন বিশ্রাম নেওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল স্টাফ আবার পরীক্ষা করবেন তাঁকে। পুরোপুরি সেরে উঠতে আনুমানিক ২-৩ সপ্তাহ সময় লাগতে পারে।’ গত বছর আইপিএলে অভিষেক মৌসুমে ১৪ উইকেট নিয়েছিলেন স্টার্ক। এএফপি।