মিডলসেক্সে ভেট্টোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডে কাল শুরু সিরিজের আগেই মাশরাফির দলের কাছে একটি বড় স্বস্তি যে একটি বড় আতঙ্কই নেই বর্তমান নিউজিল্যান্ড দলে! প্রায় এক দশক ধরে বাংলাদেশকে যন্ত্রণা দেওয়া ড্যানিয়েল ভেট্টোরি অবসরে গেছেন গত বিশ্বকাপের পরপরই। তবে মাঠের মায়া কাটাতে পারেননি এখনো, কোচ ভেট্টোরিকে এখন দেখা যায় বিগ ব্যাশ ও আইপিএলে। এ মৌসুম থেকে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টেও দেখা যাবে তাঁকে। পরশু ইংল্যান্ডের কাউন্টি দল মিডলসেক্সের সঙ্গে চুক্তি করেছেন ভেট্টোরি। নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় সাবেক এই বাঁহাতি স্পিনার, ‘টি-টোয়েন্টি শিরোপা জেতার আকাঙ্ক্ষার সঙ্গী হতে পেরে আমি উত্তেজিত।’