মিতালিকে সানিয়ার অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নটা শুনে মেজাজ ধরে রাখতে পারেননি মিতালি রাজ। ‘বৈষম্যমূলক’ মনে হওয়ায় প্রশ্নকর্তা সাংবাদিককে একহাত নিয়েছেন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক। এ জন্য মিতালির পিঠ চাপড়ে দিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। গতকাল শুরু হয়েছে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ। পরশু সেটির মিডিয়া পরিচিতি অনুষ্ঠানে মিতালিকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘ছেলে ক্রিকেটারদের মধ্যে আপনার প্রিয় কে?’ প্রশ্নটাকে লিঙ্গবৈষম্যমূলকই মনে হয়েছে মিতালির কাছে। সাংবাদিককে উল্টো প্রশ্ন করেন, ‘ছেলে ক্রিকেটারদেরও কি একই প্রশ্ন করেন? ওদের কখনো জিজ্ঞেস করেন ওদের প্রিয় মেয়ে ক্রিকেটার কে?’ অভিমানও ঝরে তাঁর কণ্ঠে, ‘সবাই ছেলেদের ক্রিকেট দেখে। কিন্তু মেয়েদের খেলা শুরু হলেই টিভি বন্ধ করে দেয়।’

মিতালির জবাবটাকে নারী-পুরুষে সমতার জয়গান হিসেবে দেখছেন অনেকে। ভারতীয় টেনিস-কন্যা সানিয়া অভিনন্দন জানিয়ে টুইট করেছেন, ‘পুরো ধুয়ে দিয়েছ, বন্ধু। শাবাশ!’ জি নিউজ।