মিরপুর টেস্টের সেই ঘটনা ইতিহাসে একবারই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই টেস্টে ১৬০ রানের স্মরণীয় এক ইনিংস খেলেছিলেন হানিফ মোহাম্মদ। ফাইল ছবি
সেই টেস্টে ১৬০ রানের স্মরণীয় এক ইনিংস খেলেছিলেন হানিফ মোহাম্মদ। ফাইল ছবি

সিরিজের দ্বিতীয় টেস্টটা শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে। ফলটা অন্য রকম হলে সবচেয়ে বেশি আফসোস হতো কী নিয়ে? অবশ্যই ১ উইকেটে ১৭১ রান তুলেও শেষ পর্যন্ত ২২০ রানে অল আউট হয়ে যাওয়া। ইংল্যান্ড আবার প্রথম ইনিংসে ১৪৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেও নিয়ে নিয়েছিল ২৪ রানের লিড।
ক্রিকেট ইতিহাস ও পরিসংখ্যানের কারণে বিখ্যাত স্টিভেন লিঞ্চকে এ বিষয়টি নিয়ে​ই প্রশ্ন করেছিলেন ক্রিকইনফোর শ্রীলঙ্কার এক পাঠক। একসময় বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ১৫০, আবার ওই ১৫০ তুলতে ইংল্যান্ড হারিয়েছিল ৮ উইকেট। তবু তারাই নিয়েছিল লিড। এমনটা কি কোনো রেকর্ড?
লিঞ্চ তাঁর নিয়মিত বিভাগ আস্ক স্টিভেন-এ জানিয়েছেন, ইতিহাসে এমনটা একবারই ঘটেছিল। ১ উইকেটে প্রতিপক্ষ যা তুলেছে, সেটা তুললেই ৮ উইকেট হারিয়ে ফেলেও লিড নেওয়ার ​এমন ঘটনা এর আগে ঘটেছিল সেই ১৯৬০ সালে। সেবার বোম্বে টেস্টে (এখনকার মুম্বাই) ১ উইকেটে ৩০১ রান তুলে ফেলা পাকিস্তান শেষ পর্যন্ত আর ৪৯ রান যোগ করে অলআউট হয়ে গিয়েছিল। এরপর স্বাগতিক ভারত ৮ উইকেটে ৩০০ তোলার পরও ৯৯ রানের লিড নিয়েছিল। তা–ও ভারত ইনিংস ঘোষণা করেছিল, না হলে লিডের আকার আরও বড় হতেই পারত।
ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত ড্র হয়।