মিরপুরে হিউজকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই হিউজকে স্মরণ করছেন মিরপুরের দর্শকেরা। ছবি: শামসুল হক
এভাবেই হিউজকে স্মরণ করছেন মিরপুরের দর্শকেরা। ছবি: শামসুল হক

‘আমরা সবাই মর্মাহত’, ‘আগামী বিশ্বকাপে তোমাকে মিস করব’—এমন নানা প্ল্যাকার্ড-ব্যানার দর্শকের হাতে। আজ শুক্রবার মিরপুরের দর্শকেরা নানাভাবে স্মরণ করছেন অকালপ্রয়াত অস্ট্রেলিয়ান ওপেনার ফিল হিউজকে। ২৫ বছর বয়সী বাঁহাতি ওপেনারের মৃত্যুতে শোকাহত ক্রিকেট দুনিয়া। সেই শোকের ছায়া পড়েছে মিরপুরেও। 
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ অফিশিয়ালরা। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই দলের খেলোয়াড়েরা মাঠে নেমেছেন কালো বাহুবন্ধনী পরে। সিডনি থেকে মিরপুর—সব জায়গায় এক শোকের আবহ। ক্রিকেট আকাশের এক নক্ষত্রপতনে স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে বিষাদের মেঘ।
মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে (অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির টুর্নামেন্ট) প্রতিপক্ষ দলের পেসারের বাউন্সার বাঁ কানের নিচে, ঘাড়ে লাগার পর মারাত্মক আহত হন হিউজ। দুই দিন পর সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে চিকিৎ​সাধীন অবস্থায় মারা যান তিনি।