মিরাজকে সংবর্ধনা ওয়ালটনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেদী হাসান মিরাজের সঙ্গে বছর খানেক আগেই গাঁটছড়া বেঁধেছিল ওয়ালটন গ্রুপ। ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি ইয়ুথ অ্যাম্বাসেডর করেছিল তাঁকে। সেই মিরাজই এবার টেস্ট অভিষেকে সবাইকে চমকে দিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজসেরা হওয়া বিস্ময়–বালককে সংবর্ধনা দিতেও দেরি করেনি ওয়ালটন। কাল মতিঝিলে ওয়ালটনের মিডিয়া অফিসের কনফারেন্স হলে মিরাজকে সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটি। সঙ্গে শুভেচ্ছা উপহার এক লাখ টাকা ও ওয়ালটন প্রিমো এক্স-ফোর মডেলের একটি মোবাইল ফোন।