মিরাজের আরেকটি অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরাজের এই উচ্ছ্বাস কুশল মেন্ডিসকে এলবিডব্লুর ফাঁদে ফেলার পর। নয় বল পরে ফিরিয়েছেন উপুল থারাঙ্গাকেও। সকালের সেশনে মিরাজ ও মোস্তাফিজের এনে দেওয়া দারুণ শুরুই কাল পি সারায় পথ দেখাল বাংলাদেশকে  l ক্রিকইনফো

গত অক্টোবরে আবির্ভাবেই ক্রিকেট–দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে অভিষেক টেস্টে ৭ উইকেট, এরপর মিরপুরে ১২ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট জয়ে তাঁর ঘূর্ণিজাদুর অবদানই সবচেয়ে বেশি। সেই মিরাজ কাল কলম্বোর পি সারা স্টেডিয়ামে শ্রীলঙ্কান ওপেনার উপুল থারাঙ্গাকে আউট করে পেলেন টেস্ট ক্যারিয়ারের ৩৩তম উইকেট। এতেই হয়ে গেল রেকর্ড। রেকর্ডটা বাংলাদেশের বোলারদের এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার। অফ স্পিনার মিরাজ পেছনে ফেললেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানকে। এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ডটা ডেল স্টেইনের। দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ২০০৭-০৮ মৌসুমে ১২ টেস্টে পেয়েছিলেন ৭৮ উইকেট।

এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশের বোলার
ম্যাচ উইকেট মৌসুম
মেহেদী হাসান মিরাজ ৭* ৩৩ ২০১৬-১৭
সাকিব আল হাসান ৬ ৩২ ২০০৮-০৯
সাকিব আল হাসান ৭* ২৪ ২০১৬-১৭
মোহাম্মদ রফিক ৪ ২৩ ২০০৩
মোহাম্মদ রফিক ৬ ২১ ২০০৪-০৫
* ম্যাচ চলছে