মিরাজের সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অনেক প্রাপ্তি বাংলাদেশের। তবে সিরিজটা দুহাত ভরে দিয়েছে অভিষিক্ত মেহেদী হাসান মিরাজকে। সময়ের খাতায় এটি লেখা থাকবে মিরাজের সিরিজ হয়েই
ম্যাচ ও সিরিজ–সেরা ট্রফি হাতে মেহেদী হাসান মিরাজ
ম্যাচ ও সিরিজ–সেরা ট্রফি হাতে মেহেদী হাসান মিরাজ

১২/১৫৯
৬ দুগুণে ১২। দুই ইনিংসে ১৫৯ রানে ১২ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের পক্ষে ম্যাচসেরা বোলিং করলেন মেহেদী হাসান মিরাজ। ২০০৫ সালে ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে এনামুল হক জুনিয়র ১২ উইকেট নিলেও রান দিয়েছিলেন ঠিক ২০০।
১৯
দুই ম্যাচে ১৯ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটাও এনামুল জুনিয়রের কাছ থেকে কেড়ে নিলেন মিরাজ। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচে ১৮ উইকেট পেয়েছিলেন এনামুল। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসানও।
১৯
ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের পাশে বসলেন মিরাজ।
৬/৭৭
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংস-সেরা বোলিং। বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ইতিহাসে সেরা তিনটি বোলিং কীর্তিই এই সিরিজে মিরাজের গড়া। তিনবার ৬ উইকেট নিয়েছেন মিরাজ, অন্য কেউ একবারও নিতে পারেননি।
২য়
ভারতের নরেন্দ্র হিরওয়ানির পর দ্বিতীয় বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে তিনবার ইনিংসে ৬ বা এর বেশি উইকেট পেলেন মিরাজ।
৩য়
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ম্যাচে ১০ উইকেট পেলেন মিরাজ। প্রথম দুজন এনামুল হক জুনিয়র ও সাকিব আল হাসান।
৪র্থ
মিরাজের চেয়ে কম বয়সে (১৯ বছর ৩ দিন) ম্যাচে ১২ উইকেট পেয়েছেন মাত্র তিনজন। রেকর্ডটি এনামুল হক জুনিয়রের (১৮ বছর ৪০ দিন)। মাঝখানে আছেন ওয়াকার ইউনিস ও লক্ষ্মণ শিবরামকৃষ্ণান।
৫
মিরাজের আগে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে তিনবার ইনিংসে ৫ উইকেট নেওয়া বোলারের সংখ্যা।

মিরাজের চোখে সেরা ৩
ইংল্যান্ডের ৪০ উইকেটের ১৯টিই নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। কাল সংবাদ সম্মেলন থেকে ড্রেসিংরুমে ফেরার পথে মেহেদী হাসান মিরাজ বেছে নিলেন অভিষেক সিরিজে তাঁর সেরা ৩ উইকেট—
বেন ডাকেট: চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে বোল্ড করেছিলাম বেন ডাকেটকে। টেস্টে আমার প্রথম উইকেট!
জনি বেয়ারস্টো: চট্টগ্রামে প্রথম ইনিংসে সেট হয়ে গিয়েছিল জনি বেয়ারস্টো। ওর উইকেটটা দিয়েই আমার ৫ উইকেট পূর্ণ হয়। এটাও তাই আমার সেরার তালিকায়।
বেন ডাকেট: আজ (কাল) সে সেট হয়ে গিয়েছিল। ওকে ফেরানোটা খুব জরুরি ছিল। ডাকেটের উইকেটও রাখতে হবে এ তালিকায়।
পরিসংখ্যান: মোহাম্মদ সোলায়মান