মিসবাহ আবার ৯৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯৯ রানে আউট হয়ে মাঠ ছাড়ছেন মিসবাহ l এএফপি
৯৯ রানে আউট হয়ে মাঠ ছাড়ছেন মিসবাহ l এএফপি

যেখানে বাঘের ভয়...। আর ঠিক সেখানেই কিনা আউট মিসবাহ-উল-হক। কিংস্টনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সঙ্গীর অভাবে ৯৯ রানে অপরাজিত ছিলেন পাকিস্তানের অধিনায়ক। পরশু ব্রিজটাউন টেস্টের প্রথম ইনিংসে সেই মিসবাহ এবার আউট হয়ে গেলেন ওই ৯৯ রানেই। টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক সিরিজে দুবার ৯৯ রানের ইনিংস খেললেন ৪২ বছর বয়সী ব্যাটসম্যান।
মিসবাহ ফিরেছেন খেলব কি খেলব না করেই। জেসন হোল্ডারের করা অফ স্টাম্পের বাইরের বলটা বেরিয়েই যাচ্ছিল। সিদ্ধান্ত নিতে না পারা মিসবাহর গ্লাভসে লেগে দ্বিতীয় স্লিপে শাই হোপের হাতে জমে গেল বলটা। মিসবাহ না পেলেও সেঞ্চুরি পেয়েছেন ওপেনার আজহার আলী (১০৫)। এরপর লেজের তিন ব্যাটসম্যান শাদাব খান (১৬), মোহাম্মদ আমির (১০) ও ইয়াসির শাহের (২৪) সৌজন্যে প্রথম ইনিংসে ৩৯৩ রানে থামে পাকিস্তান।
গতকাল এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৭ রান তুলে পাকিস্তানের চেয়ে ১১৬ রানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ৬৮ রানে ও বিশল িসং ১৮ রানে ব্যাট করছিলেন।
পরশু পাকিস্তান দিনটা শুরু করেছিল ৩ উইকেটে ১৭২ রান নিয়ে। পাকিস্তান প্রথম উইকেট হারায় লাঞ্চের পর। মন্থর ব্যাটিংয়ের প্রদর্শনীতে ২৭৮ বলে ১০৫ রান করে ফিরেছেন আজহার। মিসবাহ ৯৯ রান করেছেন ২০১ বলে। এএফপি।