প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টে পাকিস্তানকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটা গত মাসে শারজা টেস্টেই নিজের করে নিয়েছেন মিসবাহ-উল-হক। ৪৯তম ম্যাচে টস করতে নেমে মিসবাহ পেছনে ফেলেছিলেন ইমরান খানকে। আজ ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে মিসবাহ ৫০তম টেস্ট খেলবেন (বাংলাদেশ সময় আজ ভোররাত সাড়ে তিনটায় শুরু হয়েছে)। মিসবাহর আগে ১৫ জন খেলোয়াড় ৫০ বা তার বেশি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। ৫০ টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া প্রথম অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। অধিনায়ক হিসেবে এক শর বেশি টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।
সবচেয়ে বেশি টেস্টে পাকিস্তানের অধিনায়ক
৪৯* মিসবাহ-উল-হক
৪৮ ইমরান খান
৩৪ জাভেদ মিয়াঁদাদ
৩১ ইনজামাম-উল-হক
২৫ ওয়াসিম আকরাম
২৩ আবদুল হাফিজ কারদার
* ক্রাইস্টচার্চ টেস্টের আগে