মিসবাহকে আরেকটি রেকর্ডের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মোহাম্মদ হাফিজ বলেছিলেন, ‘আমাদের আরও ১৬০ রান করতে হবে।’ নিউজিল্যান্ডকে ফলোঅন না করিয়ে নিজেরাই ব্যাট করতে নামার পর পাকিস্তান তখন বিনা উইকেটে ১৫। কাল মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ পর মিসবাহ-উল-হক যখন ইনিংস ঘোষণা করলেন, পাকিস্তানের রান ২ উইকেটে ১৭৫। ঠিক আরও ১৬০ রানই হলো! কী বলা যায়, পেশাদারি, না কাকতাল?
এই ১৭৫ রানের মধ্যেই মোহাম্মদ হাফিজ তাঁর সেঞ্চুরিটা পেয়ে গেলেন। ২০১২ সালের জুনে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির পর এই প্রথম। এরপরই পাকিস্তান অধিনায়ক ডেকে পাঠালেন ক্রিজে থাকা তাঁর দুই ব্যাটসম্যানকে। নিউজিল্যান্ডের সামনে তখন ৪৮০ রানের বিশাল লক্ষ্য। টেস্টটা ড্র করতে হলেও খেলতে হবে অন্তত ১৪৪ ওভার। দিন শেষে ৫৪ ওভার খেলেই ৮ উইকেটে ১৭৪ রান তোলা কিউইদের জন্য সেটা এখন প্রায় অসম্ভব। কাল চা-বিরতির পরই ৫ বলে ৩ উইকেট হারিয়ে অবস্থা সঙ্গীন হয়ে পড়ে নিউজিল্যান্ডের। ৩ উইকেটে ১১১ থেকে ৬ উইকেটে ১১২ রানে পরিণত হয় রাহাত আলী ও মোহাম্মদ হাফিজের আঘাতে।
পাকিস্তানের সবচেয়ে বেশি টেস্টজয়ী অধিনায়ক হচ্ছেন মিসবাহ, এটাও প্রায় নিশ্চিত। ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদের সমান ১৪টি টেস্ট জিতেছেন মিসবাহ্। টেন ক্রিকেট, ক্রিকইনফো।
স্কোরকার্ড
পাকিস্তান ১ম ইনিংস: ৫৬৬/৩ ডি.
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ২৬২
পাকিস্তান ২য় ইনিংস
(তৃতীয় দিন শেষে, ১৫/০; হাফিজ ৫*, আজহার ৯*)
রান বল ৪ ৬
হাফিজ অপরাজিত ১০১ ১৩০ ১২ ২
আজহার এলবিডব্লু ব সোধি ২৩ ৪৭ ০ ০
ইউনিস এলবিডব্লু ব সোধি ২৮ ৪৫ ২ ০
সরফরাজ অপরাজিত ১৩ ১৪ ১ ০
অতিরিক্ত (বা ৬, লেবা ২, ও ২) ১০
মোট (৩৯.২ ওভারে ২ উইকেটে ডি.) ১৭৫
উইকেট পতন: ১-৬৯, ২-১৩৯।
বোলিং: বোল্ট ৭-২-২৫-০ (ও ২), সাউদি ৯-০-৩৩-০, সোধি ১৩-১-৬৬-২, অ্যান্ডারসন ৫-১-১১-০, ক্রেগ ৫-০-২৯-০, ম্যাককালাম ০.২-০-৩-০
নিউজিল্যান্ড ২য় ইনিংস (লক্ষ্য ৪৮০ রান)
ল্যাথাম ক ইয়াসির ব বাবর ২০ ৩৫ ৩ ০
ম্যাককালাম এলবিডব্লু ব ইয়াসির ৩৯ ৪৯ ৭ ০
উইলিয়ামসন স্টা. সরফরাজ ব হাফিজ ২৩ ৪৫ ৩ ০
টেলর এলবিডব্লু ব ইয়াসির ৮ ১০ ১ ০
অ্যান্ডারসন এলবিডব্লু ইমরান ২৩ ৪৮ ১ ০
নিশাম ক সরফরাজ ব রাহাত ০ ২ ০ ০
ওয়াটলিং ব রাহাত ০ ১ ০ ০
ক্রেগ ব্যাটিং ২৭ ৬৫ ৩ ০
সাউদি ব বাবর ৫ ১৮ ১ ০
সোধি ব্যাটিং ২৭ ৫১ ৫ ০
অতিরিক্ত (লেবা ২) ২
মোট (৫৪ ওভারে, ৮ উইকেট) ১৭৪
উইকেট পতন: ১-৫৭, ২-৬১, ৩-৬৯, ৪-১১১, ৫-১১২, ৬-১১২, ৭-১২১, ৮-১৩৮।
বোলিং: রাহাত ৯-১-৩৮-২, ইমরান ৭-০-৩৪-১, বাবর ১৮-৬-৩০-২, ইয়াসির ১৩-১-৪৯-২, হাফিজ ৭-০-২১-১।