মিসবাহকে উপহার পাকিস্তানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মিসবাহ-উল-হক। বিদায়ী সিরিজে দেশকে বড় এক উপহার দিয়ে যাবেন বলেই মনে হচ্ছে পাকিস্তানের সফলতম অধিনায়ক। পরশু কিংস্টন টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জেতার স্বপ্নটা উজ্জ্বল হয়ে উঠেছে পাকিস্তানের। মিসবাহ অবশ্য দাবি করছেন, তাঁকেই উল্টো একের পর এক উপহার দিয়ে যাচ্ছে দল!
স্যাবাইনা পার্কে প্রকৃতির বাধা সত্ত্বেও হাতে বেশ সময় রেখে ম্যাচ জিতেছে সফরকারীরা। এমন দাপুটে জয়ে দলের কাছে কৃতজ্ঞ মিসবাহ, ‘এ জয়গুলো বিশেষ কিছু হয়ে থাকবে। আরও একটি টেস্ট আমাকে উপহার দিল দল।’ অবসরের ঘোষণা দিলেও মাঠে নিজেকে উজাড় করে দেওয়ার অনুপ্রেরণা পাচ্ছেন, ‘উপভোগ করতে না পারলে, খেলার কোনো মানে হয় না। আমি এমন কেউ নই যে মজা না পেলে খেলা চালিয়ে যাব।’ ক্রিকইনফো।