মিসবাহকে পিসিবির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা ছেড়ে দেওয়ার পর কী করবেন মিসবাহ-উল-হক আর ইউনিস খান; এ ব্যাপারে তাঁরা এখনো কিছু বলেননি। পাকিস্তানের সাবেকেরা চাইছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে বিদায়ী এই দুই তারকা দেশের ক্রিকেটের সঙ্গেই থাকুন। পিসিবির সভাপতি শাহরিয়ার খানেরও তেমনই ইচ্ছা। শাহরিয়ার খান চাইছেন মিসবাহ আইসিসিতে পাকিস্তানের প্রতিনিধিত্ব করুন। কাজ করুন ম্যাচ রেফারি হিসেবে। ২০১০ সাল থেকে টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া মিসবাহ কি এই প্রস্তাবে রাজি হবেন? শাহরিয়ার মনে করেন পাকিস্তানের হয়ে ৭২টি টেস্ট আর ১৬২টি ওয়ানডে খেলা মিসবাহ এই পদের জন্য সেরা ব্যক্তি। দ্য নিউজ।