মিসবাহতেই আস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন খেলোয়াড় অবসরে যেতে চাইছেন, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে আরও কিছুদিন থাকতে বলছে! আপাতদৃষ্টিতে ব্যাপারটি অবিশ্বাস্য মনে হলেও মিসবাহ-উল-হককে ২০১৮ সাল পর্যন্ত থেকে যাওয়ার অনুরোধ জানিয়েছে পিসিবি। অস্ট্রেলিয়া সফরের পরই অবসরের চিন্তাভাবনা আছে ৪২ বছর বয়সী এই ব্যাটসম্যানের। বোর্ড সভাপতি শাহরিয়ার খানের আশা, সে চিন্তা থেকে সরে আসবেন পাকিস্তানের ইতিহাসের সফলতম টেস্ট অধিনায়ক, ‘ভবিষ্যৎ মিসবাহর হাতেই, তবে পিসিবি তাঁকে ২০১৮ পর্যন্ত চালিয়ে যেতে অনুরোধ করছে।’ সূত্র: ডন।