মিসবাহর চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন। পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক শেষবারের মতো চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চান।
৪২ বছর বয়সী পাকিস্তান অধিনায়ক আশাবাদী, দুই প্রতিবেশী দেশের খেলা শিগগিরই মাঠে গড়াবে। সেই আশাতেই বলেছেন, ‘আমি খুব ভালো করে জানি, আমার মধ্যে আর খুব বেশি ক্রিকেট বাকি নেই। হয়তো আর কয়েকটা টেস্ট খেলব। কিন্তু একটা পরিকল্পনা আছে। যদি ভারতের বিপক্ষে আমাদের সিরিজটা হয়, আমি সেখানে খেলেই অবসর নিতে চাই। ওই সিরিজটাই হবে আমার শেষ।’
দুই দেশের মধ্যে সম্ভাব্য সিরিজ নিয়ে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যেও আলোচনা হয়েছে বেশ কয়েকবার। মিসবাহও হয়তো সে কারণেই স্বপ্ন দেখেছেন। তবে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর কিন্তু দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার আগে কোনো দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এএনআই।