মিসবাহর বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যাত্রাটা খুব ভালো ছিল আমার, আমি তৃপ্ত।’ মিসবাহ-উল-হকের এ কথা না বললেও চলত। এই আধুনিক যুগে এসেও ৪৩ ছুঁই-ছুঁই একজন ক্রিকেটার যখন দাপটে খেলেন, দলকে নেতৃত্ব দেন, তখন বোঝাই যায় সে যাত্রাটা কেমন ছিল। গতকাল সে যাত্রায় ইতি টানার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সফলতম টেস্ট অধিনায়ক। আগামী ১০ মে ডমিনিকা টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো দেখা যাবে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে তোলা অধিনায়ককে, ‘এটাই আমার শেষ সিরিজ। এ সিদ্ধান্ত বেশ কিছুদিন আগেই বোর্ড সভাপতিকে জানিয়ে দিয়েছি। শেষটা ভালোভাবেই করতে চাই।’ এ সিদ্ধান্ত নিতে বোর্ড তাঁকে কোনো চাপ দেয়নি বলেই দাবি মিসবাহর। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে কখনো সিরিজ জেতেনি পাকিস্তান। অধরা এই সাফল্যটাকেই এবার ‘বিদায়ী উপহার’ হিসেবে দলকে দিতে চান ৫৩ টেস্টের ২৪টিতে জয়ী অধিনায়ক মিসবাহ। এএফপি।