মিসবাহর মহানুভবতা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানুভবতার জন্য স্যালুট পেতেই পারেন মিসবাহ। ছবি: এএফপি।
মহানুভবতার জন্য স্যালুট পেতেই পারেন মিসবাহ। ছবি: এএফপি।

শুধু ক্রিকেটার হিসেবেই নন, মানুষ হিসেবেও মিসবাহ-উল-হক বেশ বড় মাপের। ১৬ বছর বয়সী এক ভক্তের প্রাণঘাতী রোগের চিকিৎসার ভার নিয়ে এর প্রমাণ দিলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক।

২০১৫ সালে রোহান নামের এক কিশোরের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। হৃদযন্ত্রের ফুটো নিয়ে মৃত্যুর সঙ্গে লড়তে থাকা রোহানকে তখন তিনি কথা দিয়েছিলেন চিকিৎসার যাবতীয় ব্যয় বহনের। কথা রেখেছেন তিনি। চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৩ লাখ রুপির অর্ধেক তিনি নগদ দিয়েছেন। বাকি অর্থ তোলা হবে মিসবাহরই ব্যবহৃত ব্যাট, ক্যাপ, জার্সিসহ নানা খেলোয়াড়ি সরঞ্জাম নিলামে তুলে।
তিন টেস্টের সিরিজ খেলতে আপাতত অস্ট্রেলিয়া যাচ্ছেন মিসবাহ। ফিরে এসে রোহানের হাসিমুখ দেখাটা নিশ্চয়ই অনির্বচনীয় আনন্দের উপলক্ষ হবে পাকিস্তান ক্রিকেটের অপরিহার্য এই নায়কের জন্য। সূত্র: এনডিটিভি অনলাইন।