মিয়াঁদাদের 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি জাভেদ মিয়াঁদাদ। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদিদের ব্যর্থতার তদন্ত শুরুর আগে তদন্ত কমিটি সাক্ষাতের জন্য কয়েকজন সাবেক ক্রিকেটারের সঙ্গে আমন্ত্রণ জানিয়েছিল মিয়াঁদাদকে। কিন্তু তাতে সাড়া দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করেননি সাবেক অধিনায়ক। কারণটাও জানিয়ে দিয়েছেন সংবাদমাধ্যমকে, ‘বড় টুর্নামেন্ট যখন খারাপ করে দল, তখনই বোর্ড তদন্ত কমিটি গঠন করে। আমি কেন সাক্ষাৎ করতে যাব। আমার যা বলার সেটা তো আমি সংবাদমাধ্যমকে বলেই দিয়েছি। যাঁরা বোর্ডে বড় বড় পদ আঁকড়ে আছেন, সবার আগে তাঁদের সরে দাঁড়াতে হবে।’ তদন্ত কমিটির প্রতি ‘বড়ে মিয়াঁ’র কোনো আস্থা নেই, ‘এটা একটা লোক দেখানো ব্যাপার। কারণ একটা দলের বাজে পারফরম্যান্সের জন্য যারা দায়ী, তাদেরই নিয়েই তদন্ত কমিটি।’ আইবিএন।