মুক্ত নারাইন আইপিএলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলে বোলিং করার ছাড়পত্র পেলেন সুনীল নারাইন। কাল সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকা থেকে ওয়েস্ট ইন্ডিজের রহস্য স্পিনারের নাম বাদ দিয়েছে বিসিসিআই। কলকাতা নাইট রাইডার্সের এই বোলার বৃহস্পতিবার বোলিং পরীক্ষা দিয়েছিলেন আইসিসি অনুমোদিত চেন্নাইয়ের শ্রীরামাচন্দ্র ইউনিভার্সিটিতে। কাল সেই পরীক্ষার ফল জানিয়ে বিসিসিআই বলেছে নারাইন তাঁর বোলিং অ্যাকশন শুধরে নিয়েছেন। যার অর্থ আইপিএলসহ বিসিসিআই আয়োজিত যেকোনো প্রতিযোগিতাতেই বোলিং করতে পারবেন নারাইন।
গত অক্টোবরে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি চলাকালেই অভিযুক্ত হন নারাইন। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ না হলেও এরপর ওয়েস্ট ইন্ডিজের হয়েও আর খেলেননি, নিজে থেকেই সরে দাঁড়ান বিশ্বকাপের দল থেকে। কলকাতা নাইট রাইডার্সও নারাইনকে দ্রুত ছাড়পত্র পেতে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল। ক্রিকইনফো।