মুক্তারের বদলে জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। দ্বিতীয় চার দিনের ম্যাচের বাংলাদেশ ‘এ’ দলে রাখা হয়নি এশিয়ান গেমসের স্কোয়াডে আছেন বলে। শেষ পর্যন্ত ওই চোটের কারণে এশিয়াডেও যাওয়া হচ্ছে না মুক্তার আলীর। এই পেস বোলিং অলরাউন্ডারের পরিবর্তে কোরিয়া যাচ্ছেন আরেক অলরাউন্ডার জিয়াউর রহমান। ওয়েস্ট ইন্ডিজ থেকে চর্মরোগ নিয়ে ফেরা ইমরুল কায়েস বিশ্রামে আছেন এখনো। তবে আশা করা হচ্ছে, এই ওপেনার সময়মতোই সুস্থ হয়ে উঠবেন।