মুখ টিপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডনি টেস্ট শুরুর আগে একজন অপেরা শিল্পী গেয়েছেন পাকিস্তানের জাতীয় সংগীত। খারাপ করেননি তিনি, গলায় দরদ ঢেলে অপেরার সুরে গেয়েছেন ‘পাক সার জমিন...’। কিন্তু চিরপরিচিত জাতীয় সংগীতের এমন সুর শুনে পাকিস্তানি ক্রিকেটারদের অবস্থা ছিল দেখার মতো। সবার যে হাসি পাচ্ছিল সেটা তাঁদের চোখ-মুখই বলে দিচ্ছিল। তবে মুখ টিপে কোনোক্রমে ভদ্রতা রক্ষা করেছেন অনেকেই। কিন্তু ইয়াসির শাহ পারেননি নিজেকে আটকাতে, পুরো সময়টিতেই একগাল হেসে বুঝিয়ে দিয়েছেন, জাতীয় সংগীতের অপেরা সংস্করণ কেমন লেগেছে তাঁর। সিডনি টেস্টের প্রথম ইনিংসে বোলিংটা খারাপ করলেও ইয়াসিরের হাসি কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ট্রিবিউনডটপিকে।