মুখোমুখি সাকিব ও মুস্তাফিজের দল
আজ কি মাঠে নামার সুযোগ পাবেন সাকিব আল হাসান? কলকাতা নাইট রাইডার্স কি আজ মুখোমুখি হওয়ার সুযোগ দেবে সাকিব ও মুস্তাফিজকে? আজ হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুস্তাফিুজর রহমানের খেলা নিয়ে সংশয় নেই বললেই চলে। চোটপীড়িত সানরাইজার্স হায়দরাবাদ তাকিয়ে থাকবে তাঁর দিকেই। প্রথম ম্যাচে হায়দরাবাদের বোলাররা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যানদের বেধড়ক পিটুনির শিকার হলেও ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজ। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট, স্কোরকার্ডে জ্বলজ্বল করছিল তাঁর বোলিং বিশ্লেষণ।
অন্যদিকে কলকাতার প্রথম দুই ম্যাচই ডাগ-আউটে বসে দেখেছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ থেকে সুনীল নারাইন চলে আসায় আরও কঠিন হয়েছে একাদশে সুযোগ পাওয়া। জায়গা নিয়ে সাকিবকে অবশ্য সরাসরি লড়তে হচ্ছে না ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনারের সঙ্গে। ব্যাটসম্যান কলিন মানরোর বদলেও একাদশে ঢুকতে পারেন সাকিব। আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচ।
এদিকে আইপিএেল গতকাল কুইন্টন ডি ককের ব্যাটিংয়ে (৪২ বলে ৫৯*) দিল্লি (১১৩/২) ৮ উইকেটে হারিয়েছে পাঞ্জাবকে (১১১/৯)।