মুগ্ধ তাঁরাও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন হওয়া

পাকিস্তানকে অভিনন্দন। ফখরের

মতো তরুণ প্রতিভাকে খেলতে

দেখা কী দারুণ ব্যাপার!

ইমরান খান

 অবিশ্বাস্য পারফরম্যান্স পাকিস্তান দলের! ১৯৯২ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনলে তোমরা। আনন্দে ভেসে যাচ্ছি।

ওয়াসিম আকরাম

 অভিনন্দন পাকিস্তান দল ও পুরো দেশকে। ছেলেরা তোমরা আমাদের গর্বিত করেছ।

মিসবাহ-উল-হক

 এই ম্যাচটা অনেক অনেক দিন পাকিস্তান ও ভারতের সমর্থকেরা মনে রাখবেন।

শহীদ আফ্রিদি

 এটাই আমার দল। এটাই আমার পাকিস্তান।

ইনজামাম-উল-হক

 অসাধারণ জয়ের জন্য অভিনন্দন, পাকিস্তান। দারুণ খেলেছে তারা, জয় ওদেরই পাওনা ছিল।

বীরেন্দর শেবাগ

 আমিও চাইছিলাম, সবুজ ও সোনালি জার্সি পরা কোনো দল জিতুক। মনে হচ্ছে, কিছু একটা গুলিয়ে ফেলেছি। শাবাশ পাকিস্তান, অভিনন্দন মিকি আর্থার।

ডেল স্টেইন

 সবচেয়ে বড় ব্যাপার ছিল পাকিস্তানের হৃদয় দিয়ে খেলাটা। ওরা সাহস আর আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে।

কুমার সাঙ্গাকারা