মুন্নার পরিবারের পাশে বিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেশের সচ্ছল ক্রীড়া সংস্থা হিসেবে অন্য খেলার খেলোয়াড়দের পরিবারের পাশে দাঁড়ালে উদারতারই পরিচয়ই দেওয়া হয়। আর সেই খেলোয়াড়টি যদি হন প্রয়াত মোনেম মুন্না, তাহলে বলতে হবে উদারতা নয়, বিসিবির জন্য এটি দায়িত্ব। বাংলাদেশের ফুটবলে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক প্রয়াত মোনেম মুন্নার পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। বিসিবি চিকিৎসা খরচ জোগাচ্ছে ক্রিকেটার তাইবুর রহমানেরও। জাতীয় লিগে ঢাকা বিভাগের হয়ে খেলা এই প্রথম শ্রেণির ক্রিকেটার হাঁটুর চোটে ভুগছেন।