মুমিনুলগাথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৩ ইনিংসে মুমিনুলের ব্যাটিং গড় এখন ৬৩.০৫। কমপক্ষে ২০ ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে টেস্ট ইতিহাসে মুমিনুলের চেয়ে বেশি গড় শুধু স্যার ডন ব্র্যাডম্যানের, ৯৯.৯৪।
১২ টেস্টে চার সেঞ্চুরি হলো মুমিনুলের, প্রথম ১২ টেস্টে একটির বেশি সেঞ্চুরি নেই বাংলাদেশের আর কারও।
প্রথম ১২ টেস্টেই ১১ বার পঞ্চাশ ছুঁয়ে মুমিনুল ছুঁলেন এভারটন উইকস, সুনীল গাভাস্কার ও মার্ক টেলরকে।
এই নিয়ে টানা ৯ টেস্টে ফিফটি ছুঁলেন মুমিনুল। বাংলাদেশের রেকর্ডে তামিমকে (টানা ৭ টেস্ট) ছাড়িয়েছিলেন আগেই। ছুটছেন এখন এবি ডি ভিলিয়ার্সের বিশ্ব রেকর্ডের টানা ১২ টেস্ট ফিফটির দিকে।
এক সিরিজে দুবার তিন শ রান করা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান মুমিনুল, গত বছর করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ টেস্টে ৩ সেঞ্চুরিতে মুমিনুলের রান ৪৯৫, গড় ১৬৫।