মুমিনুলের প্রথম ডাবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুমিনুলের  ২৩৯
মুমিনুলের ২৩৯

১৭তম জাতীয় লিগের শিরোপা তাহলে খুলনার হাতেই উঠছে!
কাল তৃতীয় দিনের মতো পুরো দিনের খেলা পরিত্যক্ত হয়েছে কক্সবাজারে। ঢাকা বিভাগ ও ঢাকা মহানগরের ম্যাচটির নিয়তি তাই ড্র-ই। ড্র দেখছে চট্টগ্রামের খুলনা-রংপুরের ম্যাচটিও। তৃতীয় দিনেও শেষ হয়নি রংপুরের প্রথম ইনিংস। খুলনা শুরুই করতে পারেনি তাদের ইনিংস। ফল, অলৌকিক কিছু না হলে দ্বিতীয় স্থানের দলের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে থেকে শেষ রাউন্ড শুরু করা খুলনাই হচ্ছে চ্যাম্পিয়ন। আর রংপুর নেমে যাচ্ছে দ্বিতীয় স্তরে।
প্রথম স্তরের দুটি ম্যাচই বৃষ্টির কবলে পড়লেও দ্বিতীয় স্তরে খেলা চলছে পুরোদমেই। বগুড়ায় ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়ে গেছেন চট্টগ্রামের মুমিনুল হক। যেকোনো ধরনের ক্রিকেটে প্রায় এক বছর পর সেঞ্চুরি পেলেন বাংলাদেশের ওয়ানডে দলের বাইরে থাকা মুমিনুল, আউট হয়েছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ২৩৯ রান করে। ৩২২ বল খেলে ৩৭টি চারে সাজানো তাঁর ইনিংসটি শেষ হয়েছে দিনের খেলা শেষ হওয়ার ১৪ বল আগে। দিন শেষে তাই আফসোসও ঝরল মুমিনুলের কণ্ঠে, ‘দিন শেষে টিকে থাকলে আগামীকাল (আজ) ট্রিপল সেঞ্চুরির চেষ্টাও করা যেত। কিন্তু কী আর করা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।’
মুমিনুল সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টেস্টে। অপরাজিত ১৩১ রানের সেই ইনিংসের পর টেস্ট-ওয়ানডেসহ সব ধরনের ক্রিকেটে ৪৪ ইনিংসে সেঞ্চুরিশূন্য ছিলেন মুমিনুল। এই সময়ে অবশ্য সাতবার ফিফটি করেছেন এই বাঁহাতি।

২ উইকেট হাতে নিয়ে বরিশালের প্রথম ইনিংসের ৪৮৯ রানের চেয়ে ৬৬ রানে পিছিয়ে আছে চট্টগ্রাম।

মুমিনুলের দিনে খুলনায় তিন দিনের মধ্যেই সিলেটকে ১০ উইকেটে হারিয়েছে রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ২৪২ রানে অলআউট হয়ে রাজশাহীকে ২৪ রানের লক্ষ্য দেয় সিলেট। রাজশাহী লক্ষ্যটা পেরিয়েছে ৬.২ ওভারে। সিলেটের দ্বিতীয় ইনিংসে প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেয়েছেন রুমান আহমেদ। ৩১ রানের ইনিংস খেলার পথে বাংলাদেশে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান পেরিয়েছেন অলক কাপালি।

চট্টগ্রামে সাত নম্বরে নেমে সেঞ্চুরি পেয়েছেন রংপুরের তানভীর হায়দার। ৮২ রানেই প্রথম ৫ উইকেট হারানো রংপুর দিন শেষ করেছে ৭ উইকেটে ৩২৪ রান নিয়ে। ষষ্ঠ উইকেটে ধীমান ঘোষকে নিয়ে ১১৬ রান যোগ করার পর সপ্তম উইকেটে সোহরাওয়ার্দী শুভকে নিয়ে আরও ১২৬ রান যোগ করেন তানভীর।

বরিশাল-চট্টগ্রাম, বগুড়া

বরিশাল১মইনিংস: ৪৮৯। চট্টগ্রাম১মইনিংস: ১২০ ওভারে ৪২৩/৮ (মুমিনুল ২৩৯, নাফিস ৫৬, আল মামুন ৩৭; মনির ৩/৬৪, সোহাগ ৩/১৩৩)।

সিলেট-রাজশাহী, খুলনা

সিলেট: ১৭৬ ও ৬১ ওভারে ২৪২ (রুমান ১০৬, অলক ৩১; সানজামুল ৩/৯০, শাফাক ২/২৪, নিহাদুজ্জামান ২/৫৬)। রাজশাহী: ৩৯৫ ও ৬.২ ওভারে ২৬/০ (অভিষেক ১৯*, জুনায়েদ ৭*)।

ফল: রাজশাহী ১০ উইকেটে জয়ী।

ম্যানঅবদ্যম্যাচ: ফরহাদ হোসেন (রাজশাহী)।

রংপুর-খুলনা, চট্টগ্রাম

রংপুর১মইনিংস: ১০৪.৩ ওভারে ৩২৪/৭ (তানভীর ১০৫, ধীমান ৬৯, সোহরাওয়ার্দী ৬৬*; রাজ্জাক ৪/১২৪, মুরাদ ৩/৬৬)।