মুমিনুলের ভাবনায় কেবলই জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুলকে কী উপায় বাতলে দিলেন টেস্ট অধিনায়ক মুশফিক? অাজ মিরপুরে।  ছবি: প্রথম আলো
বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুলকে কী উপায় বাতলে দিলেন টেস্ট অধিনায়ক মুশফিক? অাজ মিরপুরে। ছবি: প্রথম আলো

অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ এক সুযোগ। সে সুযোগ কাজে লাগাতে মুমিনুল হকের নেতৃত্বে আগামীকাল ভারতে উড়াল দিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। যাওয়ার আগে দলের অধিনায়ক জানিয়ে গেলেন, জয় নিয়েই ফিরতে চান।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে জাতীয় দল। ভারত ‘এ’ দলের বিপক্ষেও এ সাফল্যের প্রতিফলন দেখাতে চান মুমিনুল। বললেন, ‘যদি এ সিরিজে ভালো খেলি, পরে কাজে দেবে। খেলা উপভোগ করব, ভালো খেলার চেষ্টা করব, পারফর্ম করব, এতটুকুই। দলের সবাই চাচ্ছি, সবগুলো ম্যাচ জিততে। এর আগে আমরা জাতীয় দল চারটি সিরিজ জিতেছি। এখানেও আমাদের একই প্রত্যাশা।’
ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দলে জাতীয় দলের খেলোয়াড়দের আধিক্য। এটি দলের সমন্বয় শক্তিশালী করেছে বলে মনে করেন মুমিনুল, ‘দলের সবাই পরিপক্ব। অধিকাংশ ক্রিকেটার জাতীয় দলে খেলেন। দল হিসেবে খুব ভালো হয়েছে। আশা করি, ভালো খেলতে পারব।’
তবে এ সিরিজ নিয়ে মোটেও চাপ অনুভব করছেন না বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। বরং জাতীয় দল যে ছন্দে রয়েছে, সেটিই ধরে রাখার প্রত্যয় মুমিনুলের, ‘না চাপ কাজ করছে না। এই পর্যায়ের ক্রিকেটে চাপ অবশ্যই থাকবে। আর এ চাপ নেওয়ার ক্ষমতা যদি না থাকে, ক্রিকেট না খেলাই ভালো। এটা গলির খেলা না। জাতীয় দল ও ‘এ’ দলের খেলা। সামান্য চাপ তো থাকবেই। আমাদের যে জয়ের অভ্যাস তৈরি হয়েছে, ধরে রাখতে হবে। এ অভ্যাস হারাতে চাইব না। এ ভাবনা নিয়েই আমরা যাব।’
ভারত ‘এ’ দলের বিপক্ষে বেঙ্গালুরুতে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে ১৬ সেপ্টেম্বর। এর পর দুটি তিন দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল।