মুম্বাইকে জেতালেন পোলার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের ১৫১ রানের মধ্যে পোলার্ডের ওভারেই এল ২৩ রান। খলনায়ক হওয়ার সব বন্দোবস্ত হয়ে গিয়েছিল কাইরন পোলার্ডের। কিন্তু নায়ক হিসেবেই মাঠ ছাড়লেন এই ওয়েস্ট ইন্ডিয়ান। কাল পোলার্ডের ব্যাটে চড়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারাল মুম্বাই ইন্ডিয়ানস।
ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সদের ব্যর্থতার দিনেও বেঙ্গালুরুর ইনিংস দেড় শ পেরোল লোকেশ রাহুলের কৃতিত্বে। ভারতের টেস্ট ওপেনার রাহুল আইপিএলে নিজের অন্য রূপ দেখাচ্ছেন। তাঁর ৫৩ বলের ৬৮ ও শচীন বেবির ১৩ বলে ২৫ রানের ইনিংসেই ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রানে থামল কোহলির দল।
তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ানসের শুরুটা ভালো হয়নি। প্রথম ১০ ওভারে মাত্র ৬০ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। তবে পোলার্ডের ১৯ বলে ৩৫ ও জস বাটলারের ১১ বলে ২৯ রানের ছোট দুই ঝড় ৮ বল বাকি থাকতেই সহজ জয় এনে দেয় মুম্বাইকে। সূত্র: ক্রিকইনফো