মুম্বাইকে হারাল পুনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় দিয়েই আইপিএল শুরু নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের। কাল ওয়াংখেড়েতে আসল কাজটা করে দিয়েছিলেন পুনের বোলাররাই। মুম্বাই ইন্ডিয়ানসকে আটকে দিয়েছিল ১২১ রানে। রাহানের অনবদ্য ব্যাটিংয়ে ১ উইকেট হারিয়ে ৩২ বল হাতে রেখেই সেটি টপকে যায় পুনে। ৭টি চার ও ৩টি ছয়ে ৪২ বলে অপরাজিত ৬৬ করে ম্যাচ সেরা রাহানে।
এর আগে প্রথমে ৫১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল মুম্বাই। তারপরও তারা দলীয় রান তিন অঙ্কের ঘরে নিতে পারে হরভজনের ৩০ বলে অপরাজিত ৪৫ রানের সুবাদে।
আজ মাঠে নামবেন সাকিব আল হাসান। তাঁর দল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি দিল্লি ডেয়ারডেভিলসের। ক্রিকইনফো।